Friday, April 13, 2018

আমি এখন / পুনর্জন্ম…

হাসরের মাঠে যখন জেগে উঠলাম
এপোকেলিপ্সের রাতে
ঝলমলে সাদা পোশাকে ইশ্বর বাবু জিগ্যেস করলেন
বাছাধন জানোই তো কোথায় যাবে ?
সোজা চোখ রেখে বললাম
জন্নত,কিংবা হেভেন
নতুবা স্বর্গই সই
নীচে তখন অবিরাম প্রজ্জলিত আগুন,
উপরে অদেখা জন্নত।
তিনি বললেন- “কিতাব পড়োনি ?
জাননা কিছুই ?
যীশু আমি অস্ত্র ধরেছি
আমিই হজরত ভেঙ্গেছি পুতুল
শিব হয়ে করেছি তাণ্ডব
তুমি কি করেছো সব জানা আছে মোর
আপোষ, আপোষ আর আপোষ”।
“মাফ করো খোদা, হে আমার ঈশ্বর
যে কিতাব পড়েছি আমি
তাতে নেই ওসব কথা-
শুধু বলা আছে-
সকলই তোমারই ইচ্ছা ,নিমিত্ত মাত্র আমি
পাতাও নড়ে তোমার ইচ্ছায় হে অন্তর্যামী”।
তিনি আশ্চর্যান্বিত হলেন
তারপর মেঘমন্দ্র সুরে উচ্চারিলেন বানী-।
“কয়ামত কে পেছনো হোল অনির্দিষ্ট কাল
কে বলেছে বাঁচতে হবে হয়ে ভেড়ার পাল?’
তারপর….
এবার আমি রথের চাকা ঠেলছি।

Wednesday, April 4, 2018

খেয়ালি আঁচড়



শহরের কি ফুসফুস আছে? আজ মাইক্রো টিচিং এ কেউ  বোঝাচ্ছিল লিভিং, ননলিভিং অবজেক্ট এর ফারাকসে তখন দুপুরবলছিলো  লিভিং অবজেক্ট এর গ্রোথ আছেমানে ওরা বাড়েতখন বেশ লেগেছিলসন্ধ্যায় যখন রবীন্দ্র ভবন - শিশু উদ্যান চত্বরে গেলাম,চারপাশটা দেখে চমকে উঠলামতাহলে কি শহরটার প্রাণ আছে? সাংবাদিক স্কোয়ার নামাঙ্কিত নতুন জায়গাটা ছেড়ে এক্কেবারে কোনটায় বসলাম

সিগারেট টা ধরিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়তেই দেখলাম - উঁচুতে এক সাদা চুল বুড়ো আমায় চোখ মারছেধোঁয়াটা সরে যেতেই স্পষ্ট হোল ব্যাপারটাকে এফ সি' গ্লো সাইন অনেক উঁচুতে।সামনে বিরাট বাঁশের মাচা লাগানো,আর তাতেই বুড়োর আদ্ধেকটা চোখ ঢাকা পড়ে আছে।নিশ্চিত হয়ে আর একবার টান দিলাম।আবারো বুকের ভেতরে জমে থাকা দীর্ঘশ্বাস আমার ফুসফুস ছেড়ে ছড়িয়ে পড়লো শহরটার চোখে মুখে আর তার বর্ণালী আল্পনা আঁকা বুকে।আবছা ধোঁয়ায় দেখলাম সারি সারি বাইসাইকেল।ছাপা শাড়িতে আমার মা,পাশে ফ্রক পড়া আমার বোনেরা বই মেলামুখী হেঁটে চলেছে আমার মৃত পিতার পেছনে
ঘুড়ির মতো পলকা হাওয়ায় গোত্তা মেরে ধোঁয়া সরে যেতেই বাইসাইকেল উধাও, সামনে শুধু বাইকের সারি- লাল,নীল,মোটা,সিরিঙ্গে।আর হেঁটে চলেছে অনেক অজানা ব্লু জিন্স,ঢোলা ঢালা কুর্তি
কেমন ছমছম করে উঠলো গা' টা।সিগারেটটাকে কেঁচোর মতো থেঁতলে দিয়ে উঠে দাঁড়ালাম।আবারো কি রন্দেভ্যু? চুলগুলো বা'হাতে পেছনে ঠেলে নিশ্চিত হলাম।তা নয়।কিন্তু সামনের রিকশাওয়ালা, আইসক্রিম ওয়ালা,বাঁশিওয়ালা, আর বাতি চানাচুরদানীর পেছনের লোকটা?ওরা কি অমর? না ক্রায়নাইজেশনে রেখে দেয়া কিছু মানুষ?
পেছন থেকে সঙ্গী সাগরিকা আর সিদ্ধার্থের ডাকে ভাবনায় ছেদ পড়লো।যেতে হবে। খোঁড়া পায়ে বাইক চালাতে চালাতে ভাবছিলাম- নিশ্চিত শহরটার প্রাণ আছে- ওটা যে বাড়ছে।তাহলে ওরা? সেই রিকশাওয়ালা, আইসক্রিম ওয়ালা,বাঁশিওয়ালা, আর বাতি চানাচুরদানীর পেছনের লোকটা?ওরা কি প্রাণীদেহের সেই অংশ জন্মের পরেও যার বিকাশ গতি চলে বড় ধীর ? মনে মনে ভাবলাম জীববিদ্যা পড়ে দেখতে হবে
4/4/2018


Sunday, February 25, 2018

sonnet -1

 A grinder working at night workshop
Crushing, deforming, pulverizing
My soporific self sans consciousness
In the midst of predestined paradoxes

Your existence is like a flowered hoax
Substance-less, eaten up by post -truth gibberish
Hey, you, turn your face- what ye find are cursed
Converted zombies  remember the past.

Each night they eat my liver dissecting
But each day is mine; see your tears on drain
They teach you bliss as curse and curse as bliss
Break your chain ; look  at the history in niche.

Madhobilota whispers in my ear
To tell ye fight the curse,as me sans fear.

Partha Pratim Acharya
25/2/2018



Saturday, February 24, 2018

আমি এখন


------------
বরাহ উৎসবে
ক্লান্ত আলকাতরা রাত
কোথাও কিছু দাঁতালের
উন্মাদ তীক্ষ ফলায়
আহত খিন্জিরের চিৎকার ,
মাঝখানে নিস্তব্ধ" সভ্যতা"।

অতঃপর প্রাতঃ কালে
ব্যাক্রোশ ব্যঞ্জিত নগরী বাজার ।
23/2/2018

Friday, November 10, 2017

আমিএখন

জিততে চাই নি
তীরের পাথরের মতো
চেয়েছি ছলাৎ সমুদ্রের
নোনা জলে আহত হতে হতে
ফুরিয়ে যেতে -
বল্গাহীন অশ্বের খুরের মতো
ঢেউয়ের পরে ঢেউ 
থেঁতলে নিক আমাকে
হয়ে উঠি ছোট্ট নুড়ি,
বেলাভূমি থেকে গাঁইতি তে
তুলে নিও তুমি
হে তরুণ
শান দিয়ে করে নিও
ধারাল এক ছেনি
তাতে তৈরি কোর
পুরনোকে ভেঙ্গে
এক  নতুন ভাস্কর্য
জেনো সেই  উৎখাত-কেলিতে

পাশে আছি আমি ।।

Tuesday, October 24, 2017

REVIEW OF A PLAY- SURAJ KI SATWAAAN GHODA

Town Hall. 6.05 PM. Wanted to enter the hall with my team mates of Natya bhumi Group theatre. The lady in front of the door reminded that the show will begin at 6.30 and asked us to enter at that time.In front of the hall a little congregation of some senior artists were seen discussing something with few NSD officials.However we preferred to have some tea accompanied by our beloved light artist Pradip Das . Later the recent Akademi awardee Prabhitangsu Das joined us with an young man .I was introduced with the young man who according to prabhitangshu is a gifted light artist of kolkata. We had a good chat and I was asking about Arpita's latest production ' Machhi'....My goodness the young man said that he is the light designer of that production.We entered the hall in "right time".
The hall : It was in between two to three hundred spectators inside consisting of some theatre artists, NSD students and few known theater goers. The videographer was doing his sacred work sitting at the middle of the 3rd or 4th row posing hindrance for the people behind him.
The play: An adaptation of a hindi novel the play revolves round the theme of male female relationship.The narrator was telling a story about the primal passion _ Love in which he himself was involved. The slices of events are intricately woven. It narrates the plight of woen in a male chauvinist society.Finally after exposing a very much alive male dominated society the tale keeps hope only on the next gen{a child}.
The form: The appeal is to the rational analysis instead of flooding the audience with melodramatic extravaganza."Spectacles"are used twice but those were befitting.
Critic's take: The whole play thematically id feministic in tune. The writer shows no faith in the present generation, somewhat overlooking the social changes happening all around.Of course he showed one listener at least who somewhat represented a positive frame work of mind inspite of being a male and a youth of present day India.But he is noy part of the main story where all males including the narrator is dark.
But praiseworthy is the painting of women characters of different shades.Thr flirt , (made by situation),, the upper middle class who divorces her husband and enjoy s, the marginal who loves really but suffers.
The acting is good especially of the girl who played Yamuna and the other who played the narrator.One of the three listeners is too low often playing a faulty chord in the tuning of the dialogues. Contrary is the too much loud villainous alcoholic.
However, keeping in mind the age and experience of the Director and the actors this is a good production. The costumes are good and the music (except some from Game of Thrones,if I am not mistaken) is so so.Best wishes for the team.
P.S - The dialogue regarding the failure of Marxism, the reference to gorakshkak seemed to me as digressions.
23.10 .2017